লেখক হিসেবে সিদ্দিক মাহমুদুর রহমান সিদ্দিক মাহমুদুর রহমান কিশোরকাল থেকে ডাকটিকিট সংগ্রহ করতেন। আশির দশকে ঢাকায় আসার পর চাকুরীর পাশাপাশি বাংলাদেশ ডাকব্যবস্থা , বাংলাদেশ ডাকটিকিট , বাংলাদেশের আধুনিক ধাতব ও কাগজি মুদ্রার ওপর গবেষণায় নিয়োজিত হয়ে পড়েন এবং কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশ করেন। ডাকটিকিট সংগ্রহ করতে গিয়েই তিনি সম্পূর্ণ উপেক্ষিত বিষয় বাংলাদেশ ডাকব্যবস্থা , ডাকটিকিট , সাম্প্রতিক ধাতব ও কাগজি মুদ্রা প্রভৃতি বিষয়ের ওপর গভীর আকর্ষণ অনুভব করেন এবং ১৯৮৬ সাল থেকে গবেষণা করে আসছেন। এই সকল বিষয়ের গবেষণা , প্রকাশনা ও পাঠ্যবিষয় হিসেবে তুলে ধরার কাজে সিদ্দিক মাহমুদুর রহমান আত্মনিয়োগ করেন। তিনিই এই সকল বিষয়ে একমাত্র পথিকৃত ব্যক্তিত্ব। এ যাবত বাংলাদেশ ডাকব্যবস্থা ও ডাকটিকিট বিষয়ক বাংলাদেশ থেকে প্রকাশিত সকল গবেষণা গ্রন্থ ও গবেষণাপত্র তাঁর গবেষণালবব্ধ ফসল। এ বিষয়টিতে তিনিই একমাত্র পথিকৃত ব্যক্তিত্ব। এ যাবত বাংলাদেশ ডাকব্যবস্থা , ডাকটিকিট , ধাতব ও কাগজি মুদ...