মন দিয়ে পড়তে হবে। ছকটি খেয়াল করে দেখি। জার্নালা দু প্রকারঃ
- ভাল জার্নাল
- নিম্নমানের জার্নাল
ভাল জার্নাল ৪ প্রকারঃ
- উচ্চ Q1
- মধ্য Q2
- মোটামুটি Q3
- চলে Q4
এখন প্রতিটা Q1, Q2, Q3 ও Q4 এর ধরণ ভেদে দুটি সুবিধা রয়েছেঃ
- Open Access মানে হলো পুরো পেপারটা ডাউনলোড করা যায়।
- Close Access মানে হলো খালি এবস্ট্রাক্ট/অনেক ক্ষেত্রে এটাও দেখতে দেয়না। শুধু শিরোনাম দেখায়। পুরো পেপার নিতে হলে ডলার দেয়া লাগে। বা চুরি করা লাগে।
আর এই সবগুলির-ই ছবিতে দেয়া সবকটি ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ ভাল জার্নালেরও C1, C2, C3, C4 এবং C5 রয়েছে। খারাপেরও C1, C2, C3, C4 এবং C5 রয়েছে। আর এদের মধ্যেঃ
- C1 ছাপানো ফ্রী এবং পুরো পেপার দেখা যায় কিন্তু কোন টাকা লাগে না।
- C2 ছাপানো ফ্রী এবং পুরো পেপার দেখা যায় কিন্তু কোন টাকা লাগে না।
- C3 ছাপানো ফ্রী কিন্তু পুরো পেপার দেখা যায় না।
- C4 পুরো পেপার দেখা যায়। টাকা দেয়া লাগে। সাধারণত প্রিডেটরী জার্নাল এখানে পড়ে। কিছু ভাল জার্নালও আছে এখানে।
- C5 পুরো পেপার দেখা যায়। টাকা দেয়া লাগে। সাধারণত প্রিডেটরী জার্নালগুলি এখানে পড়ে। কিছু ভাল জার্নালও আছে এখানে যারা পাবলিকেশন চার্জ নেয় না কিন্তু রঙিন ছবি বা গ্রাফ দিলে তখন চার্জ করে।
তাই কোন জার্নালে সাবমিশেনের পূর্বে এসকল জিনিসগুলি Authors Guidelines থেকে মন দিয়ে পড়ে নিবেন। তাহলে জটিলতা হতে মুক্ত থাকা যাবে।

Comments
Post a Comment