গরীব দেশে বসে আপনি কম টাকার মধ্যে ভগিচগি একটা গবেষণা গবেষণা দাঁড় করালেন। কষ্টমষ্ট করে তা লিখেও ফেললেন। এখন সেটা যখনই বিদেশী ভাল জার্নালে ছাপাতে যাবেন তখনই দেখলেন টাকা লাগবে। হাজার হাজার টাকা। এখন জার্নালে ছাপাতে গেলে ভাল ইমপ্যাক্ট ফ্যাক্টর যেমন খুজতে হয় তেমনি ডিজিটাল দেশের মানুষ হিসেবে কম টাকার বা ফ্রি জার্নালও খুঁজতে হয় বাধ্য হয়েই....
দেখুন আপনি গবেষণা পাঠাবেন আর তারা ফ্রি তা ছাপাবে ও তা সারা বিশ্বে ছড়িয়ে দেবে, বছরের পর বছর তা আপনার নামে সংরক্ষণ করবে ফ্রি... এত ঠেকা কেন পড়ছে তাদের? ...... তারমানে রহস্য কোথায়? এটা একটা ব্যবসা..... কিছু জার্নাল ডোনেশন পায়, খুব কম জার্নাল দাতব্য.... আর বাকিরা চলে গবেষকদের টাকায়...... তারমানে গবেষণার যন্ত্র কিনতে টাকা, গবেষণা করতে টাকা, ছাপাতেও টাকা.... টাকাই টাকা..... -_-
এখন ফ্রী ছাপানোর ক্ষেত্রে নানা ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন আপনি যদি বড় মাপের গবেষক হন বা বড় কোন মাপের গবেষকের অধীনে কাজ করেন আবার কোন বড় গবেষকের নাম আপনার গবেষণাতে ঢুকালে বা জার্নালের এডিটরের সাথে দহরম মহরম বন্ধুত্ব বা পরিচিত থাকলে সহজেই গবেষণা প্রকাশ করা যায়...... ফ্রী.....
আবার আপনি যদি খুব সুন্দর করে অনুনয় বিনয় করে তেল মাখিয়ে সুন্দর ও ভারী বিলাতি শব্দে কভার লেটার লিখে জার্নালটির এডিটরকে পাঠিয়ে পটাতে পারেন তাহিলেও ডিসকাউন্টে বা বিনা খরচে ছাপাতে পারবেন আপনার গো+এষণাটি.....
দেখুন হাজার হাজার জার্নাল রয়েছে। সাধারণত বেশি ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্পন্ন ফ্রি জার্নালগুলি গবেষণা ছাপাতে বেশি সময় নেয়। মাঝে মাঝে ১ বছরও লাগায়। আবার টাকা খরচের জার্নালগুলি খুব দ্রূত ছাপায়.... বা জলদি সাড়া দেয়..... কিছু কিছূ ভূয়া জার্নালও রয়েছে যারা আপনাকে নিজে হতে ইমেইল পাঠিয়ে পটাবে ও নানা অফার দেবে। সুতরাং বুঝে শুনে সাবধান.......
দেশী ফ্রি জার্নালও রয়েছে যা দেশেই জব পেতে গেলে ভাইভা বোর্ড গোনেনা.... :D আর প্রতিবেশী দেশের জার্নাল কিছু আছে যারা কম রুপী বা রুপীয়া রাখে কিন্তু নামকরা দেশগুলি তাও গোণে না.... তাই হালকা পদ্ধতি শিখুন.... ভাল করে গবেষণা করুন, ভালভাবে সাজিয়ে লিখুন ও ভাল জার্নালে সাবমিট করে কভার লেটারে টাকা মাফ চেয়ে মায়াকান্না শুরু করুন...... :’(
গুগলে খুঁজুন। নিজের সাবজেক্ট রিলেটেড জার্নালের নাম, ইমপ্যাক্ট, ছাপানোর সময় ও লিংক নিয়ে একটা টেবিল বানান....
এ-বাদেও যারা টাকা দিতে পারবে এমন একজন কিংবা ভাগ করে নিয়ে একাধিক অথোরের নামও অনেকে যুক্ত করে। অনেকটা ইনভেস্টরের মতো..... অনেকে নিম্ন ফরম্যাটে টাকা মওকুফ চেয়ে আবেদন করেনঃ
প্রিয় এডিটর,
গরীব দেশের ফান্ডবিহীন গবেষক। ফী মওকুফ না করলে আর উপায় নেই।
ধন্যবাদ।
ভাল গবেষণা + মেলা টাকা = বড় জার্নাল
Scientific Reports (IF 3.9) এ আমাদের পেপার পাবলিশ করতে ফী গুনতে হয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা; সাথে ২ বছরের অপেক্ষা....
Aquaculture Reports (IF 2.9) এ আমাদের পেপার পাবলিশ করতে ফী গুনতে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা; সাথে ১ বছরের অপেক্ষা....
Journal of Oceanology and Limnology (IF 0.6) তে আমাদের পেপার পাবলিশ করতে ফী গুনতে হয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকা; সাথে ১.৫ বছরের অপেক্ষা...
এগুলিতে ১ পয়সাও মাফ করেনি। তবেঃ
AACL Bioflox (IF 0.28) ২৪০০০ টাকা চার্জ করার পর হাতে পায়ে ধরলে ৯৬০০ টাকাতে রফাদফা হয়।
আর আবেদন করার পর Journal of Applied Sciences (IF 0.2) ও Journal of Fisheries and Aquatic Science (IF 0.2) পুরো ২৬ হাজার টাকা-ই মাফ পাই। এছাড়াও Journal of Oceanology and Limnology-এ অন্য একটা পেপারের রঙিন ছবিকে সাদাকালো বিশ্রী করে দিতে বাধ্য হই নাহলে টাকা দিতে হবে।
প্রিডেটরি জার্নালগুলির কথা বাদ দেই যাদের নিম্নগুলি ২-৩ হাজার কিংবা হালকা ভাল হলে ৭-৮ হাজার টাকা চার্জ করে।
সুতরাং............. ? 😑 সাবমিশনের আগে এসব দেখে নিবেন।
বিদ্রঃ যদ্রি উপরের সবগুলি চার্জ শ্রদ্ধেয় প্রফেসরদের কাঁধের উপর দিয়ে পার হয়েছে 🙂 যদিও কিছু ভাল জার্নাল রয়েছে যারা পাবলিকেশন ফি একদমই নেয় না ❤

Comments
Post a Comment