আমি অন্য কোন স্কলারশিপ সম্পর্কে জানিনা, খালি জানি চায়নাতে চার ধরনের স্কলারশিপ আছে যথাঃ
১) কম টাকার স্কলারশিপ ( China Local Government Scholarship)
২) মাঝারী টাকার স্কলারশিপ ( Chinese Government Scholarship, CSC, TWAS, CHINA)
৩) অতি টাকার স্কলারশিপ ( University of Chinese Academy of Sciences Scholarship or CAS-TWAS )
৪) পেটেভাতে টাকার একটা স্কলারশিপ আছে (University Scholarship) যা সেই সেই ইউনিভার্সিটির পক্ষ হতে দেয়া হয়। এর জন্য তাদের বেঁধে দেয়া ক্রাইটেরিয়াও আছে আলাদা আলাদা।
ও ৫) টাকাহীন স্কলারশিপ (University Consideration) নামে একটি বস্তু রয়েছে যাতে থাকা ও টিউশন ফ্রি কিন্তু খাওয়া নিজের ফলে প্রতি মাসে দেশ হতে ৫০০০-৬০০০ টাকা নিতে হয় খরচ বাবদ। এই স্কলারশিপ পাওয়া সহজ।
টাকার কথা এজন্য বললাম কারণ আমি অতি ভাল করে জানি বাংলাদেশী হিসেবে স্কলারশিপের কথা মাথায় আসলে ৯৯.৯৯% লোকের মনে কোন শব্দটি বাড়ি থেকে ঝাড়ি মারে এনিওয়ে তাহাদের লিংক সমূহঃ
১) goo.gl/6fWMcn ( গভমেন্ট স্কলারশিপ )
২) goo.gl/aQgfo7 ( লোকাল গভমেন্ট স্কলারশিপ )
3) goo.gl/5t2eBZ ( কাস-টোয়াস স্কলারশিপ )
৪ ও ৫নং স্কলারশিপ পেতে যে কোন ইউনিভার্সিটির কোন বিভাগের স্যারকে কভার লেটার+সিভি+সব সার্টিফিকেট পাঠিয়ে তার হতে একস্পেট্যান্স নিলেই সেই ইউনিভার্সিটির অফিস তা এক্সেপ্ট করে নেয়। সমস্যা হলো এটার মেয়াদ ১ বছরের জন্য। প্রতিবছর নিজের কাজ দেখিয়ে রিকমেন্ডশন নিয়ে আবার এপ্লাই করে বাড়াতে হয়। মানে পড়াশুনা ছাড়া গতি নাই।
অন্যান্য স্কলারশিপ সম্পর্কে জানতে এই লিংকে যানঃ http://www.campuschina.org/
নিজে নিজে বিশেষ বিশ্ববিদ্যালয়ে খুঁজতে এই লিংকে যানঃ http://www.csc.edu.cn/laihua
২০১৮ এর সার্কুলারঃ goo.gl/oXRxTz
পোস্টটি শিক্ষিত মানুষদের জন্য । প্রতিটা লিংকে কোন স্কলারশিপের জন্য কি কি লাগবে তা ইংরাজিতে দেয়া আছে। এছাড়াও বেশি জানতে বা ভাল করে জানতে নিচে বাংলায় দেখতে পারেনঃ
:) নিজে নিজে স্কলারশিপ খোঁজার লিংকঃ https://www.youtube.com/watch?v=6-p97ugt1QA ভিডিওতে যেমন ভাবে দেখানো আছে তেন করে খুঁজতে হবে। খুব সিম্পল।
স্কলারশিপভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অথোরিটির সাথে স্কলারশিপ নিয়ে যোগাযোগ করতে চাইলে এই লিংক ( goo.gl/hupFMc ) হতে ঠিকানা ডাউনলোড করে নিন। :)
:) চাইনিজ স্কলারশিপ সংক্রান্ত বাংলাদেশ সরকারী সার্কুলার লিংক এখানেঃ :) http://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/moedu_scholarship/43b85a69_3942_4964_a338_10792baa8510/59.1_31-01-2017_163644_1.PDF
মেডিকেলে ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে চাইলে এটা পড়ুনঃ goo.gl/gXxH55
সরকারকে আপনার সব কাগজ দিবেন। সে ভাইভাতে ডাকলে তা পাশ করতে হবে। প্রফেসরের এক্সপটেন্স লেটার দেখালে সাধারণত না করে না। চাইনিজ ভাষার শিক্ষার সার্টিফিকেট এখানে কাজে দেয়। শিক্ষা মন্ত্রণালয় হতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়। সাধারণত প্রতিবছরের ফেব্রূয়ারির ১৫ তারিখ এর শেষ সীমা থাকে।
আবেদনের পদ্ধতিঃ goo.gl/j5yoLV
খালি কিছু উপদেশঃ
১) নং এর জন্য প্রফেসর রাজি হলেই কেল্লা ফতে আর কিছু লাগে না
২) নং এর জন্য IELTS করতে হয় নতুবা চাইনিজ ভাষা (HSK Certificate) শিখলে খুব ভাল
৩) নং টা পেতে হালকা কপাল লাগে ভাইয়া :( যেমন পাবলিকেশন, ভাল গবেষণা প্রস্তাব ইত্যাদি
৪ ও ৫ নংটা পেতে বড়ভাই/বোন ওদেশে থাকলেই হালকা সম্ভাবনা বেড়ে যায়। দেশের স্কলারশিপ এজেন্সিগুলি এই স্কলারশিপটাই বেশি বেচে। ;)
এগুলোতে এপ্লাই করবার জন্য যে সকল কাগজ সাধারণত লাগে তার লিংক এখানেঃ goo.gl/yj7qN1
বাকিটা ভেতরে পড়ে বুঝে নেবেন। :) ও পোস্টটি লাইক কমেন্ট বা শেয়ার না করে নিজের জন্য রাখুন নিজে কামান পরে জনসেবা.... আগে বাঙালী হই পরে বাংলাদেশী হওয়া যাবে। কি বলেন? :)
Comments
Post a Comment