কানাডা লইয়া প্রায় সকলের মধ্যেই একটি পজিটিভ অভিবাসন ইচ্ছা পরিলক্ষিত হয়। তাই আজ হালকা ঘেঁটে ও কানাডাপ্রবাসী সিনিওর আপুকে জিগ্যেস করে একটা আনুমানিক ব্যয় হিসেব করলাম। কানাডাতে পড়তে গেলে প্রথমদিকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে থাকতে হয়। তাই নিচের খরচগুলি হিসেব করে নিলে সুবিধা হয়। কেউ স্কলারশিপ পেলে তার হাতে নিচের খরচ মিটিয়ে কত বাড়তি থাকবে তারও হিসেব করে নিতে পারেন।
- বিশ্ববিদ্যালয়ের মাসিক ডর্ম ফি সর্বনিম্নঃ ৭৫০ ডলার ও সর্বোচ্চঃ ১৭৫০ ডলার
- তবে ক্যাম্পাসের বাইরে থাকতে চাইলে বাসা ভাড়া শহরের বাইরে সর্বনিম্নঃ ২৫০ ডলার ও সর্বোচ্চঃ ৮০০ ডলার ও শহরে সর্বনিম্নঃ ৪০০ ডলার ও সর্বোচ্চঃ ১০০০ ডলার
- ব্যয় হয় মাসে ২৫০ থেকে ৮০০ ডলার।
- খাবারের খরচ সর্বনিম্নঃ ২০০ ডলার ও সর্বোচ্চঃ ৬০০ ডলার
- যাতায়াত খরচ সর্বনিম্নঃ ৬০ ডলার ও সর্বোচ্চঃ ১৫০ ডলার
- ফোন ও ইন্টারনেট ব্যবহারে সর্বনিম্নঃ ৫০ ডলার ও সর্বোচ্চঃ ১০০ ডলার
১ কানাডিয়ান ডলার = ৬৩ বাংলাদেশী টাকা। এখন গুন করতে থাকেন সিরিয়ালে। তাছাড়া এক এক বিশ্ববিদ্যালয়ে টার্ম ফি এক এক রকম। এক এক শহরে খরচের হিসেব নিকেশ হালকা কম বেশি। যেমনঃ কানাডার প্রদেশ ব্রিটিশ কলম্বিয়াতে জীবন অনেক ব্যয়বহুল। তাই যেখানে যাবেন বা যাচ্ছেন, দেখেন কাউকে খুঁজে পান কিনা ওখানের..... খুব সুবিধা হবে (যদি তথ্য দিয়ে সহায়তা করে, বাঙালী বলে কথা -_- )
বাকিটা জয় বাংলা। আমার জন্য দুয়া করবেন। আমিন। :)
Comments
Post a Comment