আরে কিরে আজিব, অাপনি/তুমি/তুই কি নিয়ে গবেষণা করবেন তা আমি কেমতে কইতাম? তবে হ্যাঁ! কিভাবে সোনার দেশে গবেষণার বিষয় চয়েজ করতে হবে তা নিয়ে কিছু নিয়ম ( টিপস বললে পাপ হবে কারণ টিপসে চয়েজের বিষয় থাকে, নিয়মে থাকে না ) বলাই যায় :)
মন কি চায়ঃ
মন একটি আজব বস্তু তবে সেটাকে হালকা কনসিডার করা যায়। আপনার বিষয়ে কোন টপিকটা বেশি ভাল লাগে। কোন টপিকে কাজ করলে বিষয়টা ওসাম হয়ে যায় তা দেখেশুনে পৃথিবী বুঝে চয়েজ করা ও মনের এক কোনায় রেখে দেয়া। ধরা গেল মন, মন কলার সাথে গোলাপ ফুলের বিক্রিয়া করাতে চায়.....
বিশ্ববিদ্যালয়ের হেডমঃ
দেখতে হবে নিজের বিশ্ববিদ্যালয়ের নিজ ডিপার্টমেন্টে কি কি যন্ত্রপাতি ও সুযোগসুবিধা আছে, তা ব্যবহারের অনুমতি আছে কিনা ;) ও অন্য ডিপার্টমেন্টে কি কি আছে. তা ব্যবহারের পারমিশন পাওয়া যাবে কিনা :D নিজে যা করতে চাচ্ছি তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যাবে কিনা.... তার লিস্ট করতে হবে... ধরা যাক বিশ্ববিদ্যালয়ে কলার সাথে বেদানার বিক্রিয়া দেখবার সিস্টেম আছে...
শিক্ষকদের মনোবাসনা ও সিভিঃ
যে শিক্ষকের অধীনে গবেষণা করবার ইচ্ছা তার পূর্ব গবেষণাতে কি কি রয়েছে, কি নিয়ে কাজ করতে তিনি পছন্দ করেন, এখন কি নিয়ে কাজ করছেন, কি কি করানোর ক্ষমতা তিনি রাখেন.... বা নিজে যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি তা উনি পারবেন কিনা অখবা নিজের বিয়য়ে পারদর্শী কোন শিক্ষক আছেন কিনা... :) দেখা গেল তোমার শিক্ষক কলা নয়, তরমুজের সাথে লালশাকের বিক্রিয়া করাতে জানেন...
সিনিওরদের কারশিমাঃ
নিজ ডিপার্টমেন্টের পূর্বের ব্যাচের বড় ব্রো-পুরা কি কি নিয়ে কর্মসাধন করেছে। তার লিস্ট ধৈর্য নিয়ে পড়তে হবে ও দেখতে হবে নিজের পছন্দের টপিকে কেউ কিছু করেছে কিনা... মনে রাখতে হবে তারা যা করেছে তা ই শিক্ষক+বিশ্ববিদ্যালয়ের চলমান/পূর্বক্ষমতা :) ধরা গেল এক বড়েমিয়া লেবুর পাতার সাথে ধনিয়ার বিক্রিয়া দেখেছিলেন....
দেশীয় গবেষণাগারঃ
দেখুন লিংকাপ থাকলে দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে বা অন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কাজ করা যায় যেমন আমি নিজেই যবিপ্রবিতে কাজ করেছিলা। ওদের হলে ছিলাম ১ মাস.... :) তাই একটু খোঁজ খবর নিন, গবেষণাগারগুলিতে যান, সুপারভাইজরের রিকমেন্ডেশন নিয়ে... কাজ হবে। :) দেখা গেল আপনি কলার সাথে করল্লার বিক্রিয়া দেখার মেশিন পেয়ে গেছ....
এখন যখন এতকিছু আপনার জানা হয়ে যাবে তখন এই সব লিস্ট মিলিয়ে কোন কাজটি আপনি আপনার কোর্স হতে দেয়া নির্ধারিত সময়ে শেষ করতে পারবেন তা ধরে নিয়ে বুঝেশুনে আগাবেন... (যদিও গবেষণার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া যে কত বড় বুদ্ধিমত্তা তা আমার মাথায় আজও আসেনি.... :( >:( )
হলো ? এতকিছু জানা হয়ে গেলেও যদি তারপরও মনে কনফিউশন চুলকায় তবেই ইনবক্সে নক করিবেন.... হয়তো কিছু ডিসিশনের হিসাবের যোগ বিয়োগে সাহায্য করা যেতে পারে.... কলা নাকি করল্লা, বেদানা নাকি লালশাক, তরমুজ নাকি লেবু ..... :D 3:)
তবে গেবন আপনার... তাকে কিভাবে উঠাবেন/মারাবেন তা আপনার বিষয় তাই নিজের চয়েজকেই বেশি প্রাধান্য দিবেন অন্য সকল মহাপুরুষ হতে উপদেশ পাবার পরও.... মনে রাখবেন পরকে দোষ দিয়ে কিছুদিন ভাল থাকা যায় কিন্তু জীবনে কষ্ট করতে হবে আপনাকেই, উপদেশীককে নয়.... তাই ভুল করুন, ঠিক করুন, নিজগুণে/দোষে করুন... স্বান্তনা থাকিবে... :)
জয় বাংলা :)
Comments
Post a Comment