ধরুন আপনি পৃথিবীর একটি স্থানের কয়েকটি জায়গাতে (stations) কিছু পরিমাপ করলেন। (যেমন পানির pH, salainity, DO, CO2, BOD, Temperature ইত্যাদি) আপনি চাচ্ছেন তা মানচিত্র প্রদর্শন করবেন। তাহলে প্রথমে আপনাকে এই লিংক ( goo.gl/aNifyp ) হতে সফটওয়ারটি নামিয়ে নিতে হবে।
ধরুন আপনার ডাটার নমুনা চিত্র এগুলিঃ

এখানে স্টেশন মানে বাস বা রেল স্টেশন নয়। ডাটা নেবার জায়গা।
আপনি pH গুলি দেখাতে চাচ্ছেন যে কোন এলাকায় কেমন pH। এবার মাইক্রোসফট এক্সেল এর আপনার ডাটাগুলি লিপিবদ্ধ করুন।অবশ্যই অক্ষাংশ দ্রাঘিমাংশকে দশমিকে রুপান্তর করে নিতে হবে এভাবেঃ

যেভাবে দেয়া আছে সেভাবেই লিখতে হবে। একচুল এদিক ওদিক করা যাবে না।
Bottom depth ও layer depth না থাকলে সেখানে শূন্যদিয়ে ভরাবেন এরপর এই পেজটিকে এক্সেলের save as এ গিয়ে ph.text ফরম্যাটে ফাইলটি সেভ করুন একটি ফোল্ডারে। তারপর ODV সফটওয়ার ওপেন করে উপরের দিকের File ট্যাবে চেপে open প্রেস করলে একটা ছোট উইন্ডো আসবে

সেখানে ph.text টা খুজে সিলেক্ট করে দিলে তা সফটওয়ারে দেখাবে।

এখন সফটওয়ারের উপরের দিকের View ট্যাব চেপে তাতে Layout Templates চেপে Surface Window চাপ

দিলেই মূল ছবি দেখাবে মাঝে।
সেই ছবির উপর রাইট বাটন ক্লিক করে Propertise এ গিয়ে Data ট্যাবে ঢুকে X axis এ Longitude, Y axis এ Latitude, Z এ pH সিলেক্ট করতে হবে।

এরপর Display Style এ গিয়ে Griddded Field এর আন্ডারে DIVA Gridding সিলেক্ট করে OK চাপ

দিলেই নিচে আপনার ছবি দেখিয়ে দেবে.....

Fig 1: pH distribution in Naf river
এটাকে সেভ করবার জন্য ছবির ওপর রাইট বাটন চেপে Save plot as চাপলে একটা উইন্ডো আসবে যেখানে পছন্দ মতো ফরম্যাটে সেভ কার যায়। ছবির জন্য PNG ফরম্যাটই ভাল।

তারপর ফোল্ডারটিতে গিয়ে দেখুন ছবি এসে গেছে। ওটাকে এবার আপনার পছন্দমতো ব্যবহার করুন। এধরনের পোস্ট গবেষক ছাড়া সাধারণ মানুষের বোঝা ভার। তাই শেয়ার করতে বললে না জেনে শুনে শেয়ারের মতো হবে ব্যাপারটা। যদিও শেয়ারের খুব প্রয়োজন।
Comments
Post a Comment