গবেষণা পত্র বা এসাইনমেন্ট লেখবার সময় একজন ছাত্রের কমন প্রাকটিস হলো ইন্টারনেট হতে কপিপেস্ট করে কোন রকমে কাজ শেষ করে জমা দেয়া। এই লেখাটি তাদের জন্য না। আপনি যখন কোন লেখা লিখবেন তার ভেতরে ৭০% এরও বেশি থাকতে হবে নিজস্বতা ভাল মানের গবেষক হবার জন্য। অনেক বিদেশী জার্নাল ১০% ও যদি কপি-পেস্ট ধরতে পারে রিজেক্ট করে দেয় পেপার। তাই সাবধান।
আপনার গবেষণা পত্রটি জার্নালে দেবার আগে নিচের লিংটিতে দেয়া যেকোন একটি ফ্রি সফটওয়ার দিয়ে প্লাগিয়ারিজম ধরুন ও শব্দগুলিকে হালকা চেন্জ করে একই অর্থের অন্য কোন মানানসই শব্দ ব্যবহার করুন।
লিংকঃ https://elearningindustry.com/top-10-free-plagiarism-detection-tools-for-teachers
ঘটনা একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরেন আপনি লিখলেনঃ
- আমি তোমাকে ভালবাসি
এখন এই লাইনটা “ভালবাসার টুনটুনি” বইতে হুবাহু আছে বলে সফটওয়ারে দেখাচ্ছে। তাহলে আপনাকে এই কথাটাকে অর্থ একই রকম রেখে পরিবর্তন করতে হবে। যেমনঃ
- ভালবাসি তোমাকে।
- তোমাকে ভাল না বেসে থাকতে পারিনা।
- একজনকেই ভালবাসি; সে তুমি।
- তোমাকে ভালবাসি আমি।
- আমি ভালবাসি, তোমাকে।
- আমি ভাল তোমাকে বাসি
মজা করিয়া লিখলাম। তবে ইংরেজি গ্রামার মানিয়া ট্রান্স-ফরমেশন অফ সেনটেন্স (লিংক এখানে) পড়িয়া নিন। তাহলেই বুঝিবেন যে.......
এখন নিচের চিত্রে দেখুনঃ

চিত্রের হলুদ মার্কিংকে মূল্য দিতে হবে বেশি যে এই লাইনগুলি চিত্রের ডান পাশের কলামে লিপিবদ্ধ জায়গাগুলিতে পেয়েছে তারা। তাই লাইনগুলিকে ট্রান্সফর্ম করতে হবে যের এই ৩৮% কমে ১০% এর নিচে নেমে চলে আসে। সাধারণত কোন বাক্যে তিনটা শব্দ পাশাপাশি একই সিমিলারিটি ধরলে তাকে গুরুত্ব না দিলেও চলবে তবে ৪ বা আরও বেশি শব্দের ক্রমিক একই হলে তা পরিবর্তন করতে হবে। কাজটি হালকা কঠিন তবে করতে করতে করতে করতে করতে অভিজ্ঞতা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ;)
সফটওয়ারগুলি ফ্রি তবে অনলিমিটেড না। সাইন আপ করে হয়তো মাসে ১০০০-২০০০ শব্দ বা ১০ পৃষ্ঠা চেক করতে পারবেন। তবে টাকা দিয়ে কিনলে কোটি কোটি শব্দের ডকুমেন্ট চেক করা যায়।
সাধারণত বিশ্ববিদ্যালয়ের উচিত প্রতি বছর কিনে গবেষকদের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দেয়া যেন তারা কোয়ালিটিপূর্ণ গবেষণাপত্র খুব সহজেই ও দ্রূত লিখতে পারে।
না দিলে এভাবে জোড়াতালি দিয়ে কাজ চালান। আর কি..................... :) আমি এনও শুনেছি কোন কোন দেশে কোন কোন প্রফেসর সামান্য এসাইনমেন্টে প্লাগিয়ারিজম পেলে মার্ক ও গ্রেড কমিয়ে দেয়। তাই যারা বিদেশে পড়তে যাবেন বলে ভাবছেন, সাধু সাবধান। সেখানে দেশী মেথড লাগালেই কিন্তু......... -_-
Comments
Post a Comment