Skip to main content

অনার্সে Presentation সমাচার.....

 পোষাক পরিচ্ছদ ও শব্দচয়ন প্রেজেন্টেশনে বড় ভূমিকা পালন না করলেও হালকা প্রভাব তো রয়েছেই। তবে আপনার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী জিনিসপাতি সাজাবেন। মনে রাখতে হবে আপনি কি কাজ করেছেন ও তা কতটা সুন্দর করে সাজিয়েছেন তার উপরেই বেশি মার্ক নির্ভর করে।

প্রথমেই প্রেজেন্টেশন স্লাইড সুন্দর করে সাজান। বেশি কালারফুল করবেন না, এমনভাবে ডিজাইন রাখুন যেন তা চোখে না লাগে, প্রয়োজনে সিনিওর দের দেখান..... বেশি ডিজাইন বেশি ফাতরা করে ফেলে প্রেজেন্টেশনকে....

এনিমেশন পরিহার করুন যতটা সম্ভব। অনেক প্রফেসর এনিমেশনে বিরক্ত হন। ছবি ও গ্রাফ রাখুন বেশি লেখা রাখুন কম ও পয়েন্ট করে করে দিন যেন শিক্ষকগণ সহজেই তা দেখতে পান..... আসল শব্দগুলি বোল্ড ও অন্য কালার করে দিন। ইউটিউবে প্রচুর ডেমনেস্ট্রেশন পাবেন... দেখুন... শিখুন.....

কথা বলার সময় ইংরেজি উচ্চারণ ও স্লাইডে তার বানানের প্রতি খেয়াল রাখুন। ভুল বানান অসন্তুষ্টি সৃষ্টি করতে পারে। ভুমিকা introduction - পদ্ধতি methods-ফলাফল results -বিশ্লেষণ discussion -উপসংহার conclusion ও উৎস references প্রক্যেতটি পয়েন্ট রাখবেন স্লাইডে.... অল্প করে হলেও....

৫০ এর বেশি স্লাইড রাখা পাগলামি। তবে যদি তা রাখতেই হয় তবে বরাদ্ধকৃত সময়ের ভেতরে তা শেষ করবার চেষ্টা করুন। হাতে একখানা লেজার পয়েন্টার থাকলে তা বিবরণে সুবিধা দেয় তবে টাকা না থাকলে কেনবার দরকার নেই। এখানে (ক্লিক করুন) কিছু প্রেজেন্টেশন স্লাইডের থিম দেয়া আছে। দেখে নিন। পছন্দ হলে ব্যবহার করা যেতে পারে। তবে বেশি রংচঙেগুলি ব্যবহার না করাই ভাল.....

ভূমিকা কম দেবেন। পদ্ধতি ভাল করে বর্ণনা করবেন। ও রেজাল্ট দেখানোর সময়ই ডিসকাশন বলবেন মুখে মুখে তাহলে সকলের বুঝতে সুবিধা হবে।

কোট-কটি-টাই-ফরমাল এসব কিছু আবহাওয়া ও আপনার টাকার উপর নির্ভর করবে। অনেকে ইন ছেড়ে দিয়ে দাদাগিরি দেখান। লাইক দে ডোন্ট কেয়ার....... এসব যার যার রুচি ও পছন্দের ব্যাপার। এবং আমি হলফ করে বলতে পারিনা যে এসবের জন্য মার্ক কমে কিনা..... ;)

সূত্র হলো আপনার চোখে আপনি যেভাবে স্মার্ট সেখানে আপনি বিচারক। কিন্তু এখানে যেহেতু বিচারক অন্যরা তাই তাদের মনের মতো করে....... এমনভাবে পরিচ্ছদ পরবেন যেন আপনি আনইজি ফিল না করেন..... ছেলেদের জন্য হালকা কালারের ফুল শার্ট ও গাড় কাল প্যান্টই সার্বজনীন..... যিনি গতবার ভাল করেছেন তার হতে টিপস নিন, তার স্লাইডগুলি দেখুন......

একটা ডেমো হতে পারে এখানেঃ (ক্লিক করুন)

পরিশেষে অবশ্যই বার বার প্রাকটিস করুন রুমে যেন প্রেজেন্টেশনের সময় বার বার স্লাইড দেখা না লাগে....

Comments

Popular posts from this blog

থিসিস (Thesis) লেখার ধাপ সমূহ

  সানি, এত ছোট থিসিস লেখলে হবে না, কমপক্ষে ৫০ পৃষ্ঠা তো করো.... দেশী সুপারভাইজরের মুখে এ কথা শুনে আমি চৌটানায় পড়ি.... পেপার লিখতে হলে যদি ৭-১১ পৃষ্ঠাতেই হয়ে যায় তবে সেই জিনিসের থিসিস কেন বড় করতে হবে বা এত এত এত লিখতে হবে..... মনে হচ্ছিলো জীবনটা থিসিস লিখতে লিখতেই বুড়ো হয়ে যাবে... তবে একথা সত্য যে কপিপেস্ট বিদ্যার জোরে আমাদের অনেকেই থিসিস ৭ দিনে সটান করে ফেলে.... পরে গবেষনাপত্র বা পেপার লিখবার সময় ধরা খায়। তবে থিসিস লেখবার ধাপ, নিয়ম ও কারুকার্য Research Methodology নামক কোর্সে পড়ানো হয়। তবে সব ডিপার্টমেন্টের সবাই তেমন সৌভাগ্যবান নাও হতে পারেন এই কোর্স পাবার..... হাহাহা.... আমরা গবেষণা চাই কিন্তু গবেষণা কি করে করতে, পড়তে, লিখতে, দেখাতে হয় তা শেখাই না.... জয় বাংলা !! আসুন বাংলাতে তা দেখে নেয়া যাক... Title শিরোনাম লেখার এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ডিজাইন ব্যবহার করার হয়। বড়ভাইয়ের থিসিস দেখে কপি মারুন। শেষ। Declaration এখানে আপনি লেখবেন যে এই থিসিস করতে গিয়ে আপনি কোন চুরি করেননি ও কপি করেন নি কাউকে, পরিশ্রম করেছেন.... হালকা নিজের ঢোল পিটিয়ে নিচে সই করুন। এখানে আপনি লেখবেন যে এই থি...

জার্নালের ফী কত করে?

মন দিয়ে পড়তে হবে। ছকটি খেয়াল করে দেখি। জার্নালা দু প্রকারঃ ভাল জার্নাল নিম্নমানের জার্নাল ভাল জার্নাল ৪ প্রকারঃ উচ্চ Q1 মধ্য Q2 মোটামুটি Q3 চলে Q4 এখন প্রতিটা Q1, Q2, Q3 ও Q4 এর ধরণ ভেদে দুটি সুবিধা রয়েছেঃ Open Access মানে হলো পুরো পেপারটা ডাউনলোড করা যায়। Close Access মানে হলো খালি এবস্ট্রাক্ট/অনেক ক্ষেত্রে এটাও দেখতে দেয়না। শুধু শিরোনাম দেখায়। পুরো পেপার নিতে হলে ডলার দেয়া লাগে। বা চুরি করা লাগে। আর এই সবগুলির-ই ছবিতে দেয়া সবকটি ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ ভাল জার্নালেরও C1, C2, C3, C4 এবং C5 রয়েছে। খারাপেরও C1, C2, C3, C4 এবং C5 রয়েছে। আর এদের মধ্যেঃ C1 ছাপানো ফ্রী এবং পুরো পেপার দেখা যায় কিন্তু কোন টাকা লাগে না। C2 ছাপানো ফ্রী এবং পুরো পেপার দেখা যায় কিন্তু কোন টাকা লাগে না। C3 ছাপানো ফ্রী কিন্তু পুরো পেপার দেখা যায় না। C4 পুরো পেপার দেখা যায়। টাকা দেয়া লাগে। সাধারণত প্রিডেটরী জার্নাল এখানে পড়ে। কিছু ভাল জার্নালও আছে এখানে। C5 পুরো পেপার দেখা যায়। টাকা দেয়া লাগে। সাধারণত প্রিডেটরী জার্নালগুলি এখানে পড়ে। কিছু ভাল জার্নালও আছে এখানে যারা পাবলিকেশন চার্জ নেয় না কিন্তু রঙিন ছবি বা গ...

ইন্টার্নশিপ ভাল নাকি থিসিস বা প্রজেক্ট?

  ওসাম দেশের ওসাম নিয়ম। চাকরী করতে গেলে অভিজ্ঞতা লাগবে কোন প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা ও পাশ করবার কাঠামো টা তেমন করে গড়া হয় নি তাহলে এক্সপেরিয়েন্স সনদ কি নাযিল হবে আসমান হতে? যে কোন বিষয়ের সিলেবাসটা একটু খেয়াল করলেই দেখা যাবে বছরের পর বছর একই বিষয়ের পড়াশুনো বারবার রিপিট করা হচ্ছে সিলেবাস বড় করবার জন্য অথচ কত নতুন বিষয় বাদ পড়ে যাচ্ছে। সেম শিট দিয়ে টার্মের পর টার্ম কাজ চালানো হচ্ছে বিভিন্ন বিষয়ের... এভাবেই একই গরুর বিভিন্ন নাম দিয়ে কোর্স রিপিটেশন করে মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে কিন্তু নতুন বিষয় বা সম্ভাবনাগুলি জানছে না কেউ। যেমন কেউ আমাকে মেরিন ইকোলজি ও মেরিন বায়লজির মধ্যে পার্থক্য দেখাতে পারবেন যে এই এই কারণে এই দুটি টপিককে অালাদা ৩ ক্রেডিটের বিষয়রুপে পড়ানো উচিত ও তাতে এই এই ফায়দা হবে.... যেখানে রিমোট সেন্সিং ও ডাটা প্রসেসিং এর একটি ইন্টার্নশিপ ঢুকিয়ে দিলেই কতই না ফায়দা হবে... ব্যবহারিক শিক্ষা + ওই প্রতিষ্ঠান হতে ৬ মাস কাজ করেছে তার সনদ। হয়ে গেল অভিজ্ঞতার সার্টিফিকেট। যেকোন বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয়েই এই কাজ করা সম্ভব। ছাত্রছাত্রীরা চয়েজ করবে যে তারা ইন্ট...