দেশ হতে বিদেশে পড়তে গেলে অন্য সকল ডকুমেন্ট এর সাথে গবেষণা প্রস্তাব বা Research Proposal বা Study Plan দিতে হয় সুপারভাইজরকে যেন তিনি সহজেই আপনার জ্ঞানের পরিধী ও কর্ম দক্ষতা হিসেব করে ফেলতে পারে। বাড়াবাড়ি কিছু লেখা যাবে না। তাহলে শুরু করা যাকঃ
প্রথমে পৃষ্টার উপরে Research Proposal বা Study Plan লিখবেন। বোল্ড করে। তারপর শুরু হবেঃ
Research Title: একলাইনে গবেষণার বিষয়টি লিখে ফেলতে হবে যেন তা সহজেই বোধগম্য হয়। কঠিন শব্দ ব্যবহার করে খামাখা বিষয়কে জটিল না করাই শ্রেয়। এতে অনেকে বিরক্ত হন।
Introduction: কি করতে চান, কোথায় করতে চান, কেন করতে চান তার সংগা সহ হালকা ১০ লাইনের বর্ণনা দিতে হবে এখানে।
Objective: যা করতে চান তা এখানে To the Point করে উল্লেখ করতে হবে।
Previous Development: যা করতে চান সেই বিষয়ে আগে কেউ কার করে থাকলে সে কতদূর পর্যন্ত ছিড়তে পেরেছে ও কতজন করেছে তাদের কাজের ২-১ লাইন সহ হালকা বিবরণ। সাথে আপনার ১ লাইনের মন্তব্যও থাকতে পারে যে আপনি কেমনটি করবেন।
Methods: কিভাবে করবেন? কত টাকা লাগতে পারে? কত সময় লাগতে পারে? কি কি ব্যবহার করবেন? কত ব্যাপ্তী নিয়ে করবেন? তার সম্ভাব্য হিসাব নিকাশ ও পদ্ধতির বর্ণনা থাকলে খুবই ভাল হয়। এখানেই আপনার জ্ঞান ও তপস্য ফুটে উঠবে যে আপনি আসলেই কতটুকু জানেন।
Probable results or Prediction: যা করবেন তার হতে কেমন ধরনের ফল আশা করছেন তার সম্ভাব্য রকমফের এখানে হালকা অনুমানরুপে দেয়া যেতে পারে ৫-৬ লাাইনে।
Future aspect: এই যে এত কিছু করবেন তাতে জগতের কি লাভ? আপনার কি লাভ? সুপারভাইজরের কি লাভ? বিজ্ঞানের কি লাভ? তা পয়েন্ট আকারে লিপিবদ্ধ করতে হপে।
Reference: এখানে রেফারেন্স দিবেন যদি কোন প্রকাশিত গবেষণার লাইন ব্যবহার এরন এই Research Proposal বা Study Plan লেখবার কোন অংশে। এটা বেশ আকর্ষনীয় জায়গা যেখানে আপনার অধ্যবসায় ফুটে উঠবে যে কতটা পড়াশুনা করতে পারেন আপনি।
এমনই একটা Research Proposal লিখে পিএইচডি স্কলারশিপ হাতিয়েছিলাম আমি । তবে মজার বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে এসব প্রপোজালের কিছুই গবেষক করতে পারেন না। সুপারভাইজরের আদেশেই তার গবেষণার টপিক ঠিক হয়। তাই এটা লেখবার সময় সিরিয়াস হতে হবে কিন্তু একেবারে মরে যাবার দরকার নেই পড়তে পড়তে। লিখুন, সাবমিট করুন, শেষ। :)
কিছু উদাহরণ এখানেঃ goo.gl/EviyRW
Comments
Post a Comment