দেখুন অনেকেই এমন আছেন যে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বা বিদেশে পড়তে যাবার জন্য বেশি আগ্রহী বা অবস্থা সম্পন্ন ঘরের ছেলে-মেয়ে যারা বিদেশে পড়তে আসবার জন্য ৮০ হাজার হতে ১ লক্ষ টাকা এক্সট্রা খরচ করতে পারেন। আবার অনেকেই আছেন যারা মধ্যবিত্ত কিন্তু মনে করেন একবারের এককালীন খরচে যদি একবার দেশের বাইরে যাওয়া যায় তবে তো....... ছক্কা।
তাদের জন্য এই পোস্ট যেন তারা প্রতারণার শিকার না হন।
- প্রথমেই এজেন্সীটার খোঁজ নিতে হবে। ব্যাকগ্রাউন্ড।
- কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত পাঠিয়েছেন তা জানার চেষ্টা করা ও সম্ভব হলে তাদের কয়েকজনের সাথে কথা বলা যে এরা কেমন সার্ভিস দেয়। ফেসবুকের যুগে যা অনেকটাই সহজ।
- আপনি যেখানে যাচ্ছেন সেখানে বাঙালী আছে কিনা...
- স্কলারশিপ পাবার পর কোন হিডেন বা লুকায়িত চার্জ আছে কিনা....
- থাকা ফ্রি কিনা... হল ফ্রি কিনা....
- জীবন যাত্রার খরচ কেমন হবে.....
- তারা কেমন টাকা নেয়....
- অন্য এজেন্সিরা কেমন টাকা নেয়... তারা খুব বেশি নিচ্ছে কিনা নাকি সহনীয় মাত্রায় নিচ্ছেন ঘুষের সহনশীলতার সূত্র অনুযায়ী ;) :D
- সকল কাগজপত্র করতে কেমন খরচ হবে
- যেখানে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়টির রেপুটেশন কেমন তা গুগল করা।
পেছন আপনার, মারা খাওয়া হতে সামলাতে হবে আপনাকেই। ভাইয়া আপনি লিংক দিসিলেন বলে গিয়েছিলাম এসব শুনবো না.... তুমি যথেষ্ট ম্যাচিউর... সবকিছু বলে দেবার পরও যদি নিজের বেখেয়ালে মারা খাও তাহলে তোমার দোষ... আর সবকিছু ঠিক থাকার পরও মারা খাও তা হলো তোমার নিয়তি... Face it. সব এজেন্সি খারাপ হয় না। মাঝে মাঝে ইউনিভার্সিটিও ফাইজলামী করে কিছু কিছু.... মাঝে মাঝে কিছু চৈনিক শিক্ষকও মজা নেন....
তাই জীবন মানেই এক যুদ্ধ। তা সামলাতে হবে তোমাকেই। সবকিছু ইজিমিজিতে হয়ে গেলে কি হলো? কোন এডভেঞ্চার হলো? কিছু শিখতে পারবে? আমরা মানুষগুলি আজিব। পালিত কুকুরের মতো জীবন চাই যে সবকিছু মালিক করে দেবে আমরা খালি বসে বসে খামু, লাফামু আর হুদাই ঘেউঘেউ করমু। আর পরিচয় দেবো মানুষ হিসেবে... হাহাহা সেলুকাস !!!!!
এজন্যই কবি বলেছিলেন, রেখেছ বাঙালী করে, মানুষ করোনি :( -_-
Take the risk. Its only one life for jump in risks...... And again, No risk, No gain :)
Comments
Post a Comment