বিদেশে যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন তারা দেশে থাকা জুনিওরদের কাছ থেকে প্রায় যে কথাটি শুনে থাকেন তা হল, “ভাইয়া আমার সাবজেক্টে আমি কোন স্কলারশিপ খুঁজে পাইনা।” সেই সকল ভাই ও বোনদের প্রতি আমার কিছু কথাঃ
- বাংলাদেশ এবং এর শিক্ষা ব্যবস্থা যে অবস্থানে আছে বিশ্বের অনেক দেশই তার থেকে ৫০ কিংবা ১০০ কিংবা ২০০ বছর এগিয়ে গিয়েছে
- তাই আপনি যে বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ খুজছেন হয়তো আপনার কাঙ্খিত দেশে সেই বিষয়টিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে উচ্চশিক্ষা চালু করেছে। কারণ প্রযুক্তির উৎকর্ষতায় নিজের দেশকে এগিয়ে নিতে হলে সাধারণ বিজ্ঞান এর শিক্ষায় বসে থাকলে চলে না সেই বিজ্ঞানকে আরো শাখা-প্রশাখায় বিভক্ত করে অন্যদিকে ত্বরান্বিত করতে হয়। যা হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশেও চালু হতে পারে।
- তাই হুবহু আপনার বিষয়ে স্কলারশিপ না পেলেও আপনার বিষয়ে আশপাশ দিয়ে যায় বা আপনার বিষয়ের কাছাকাছি আপনার বিষয়টিকে শ্রেণীবিভাগ করলে যতগুলো বিষয় দ্বারা হয় তার যেকোন একটি তে আপনাকে উচ্চশিক্ষা সুযোগ খুঁজতে হবে।
যেমন খুব সহজে উদাহরণ দেই মৎস্য বিজ্ঞান একটি অনেক বিশাল বড় বিষয় কিন্তু এই বিষয়টিকে যখন আমরা ছোট ভাগে বিভক্ত করে যেমনঃ
- মৎস্য বিজ্ঞান ব্যবস্থাপনা
- মৎস্য বিজ্ঞান ও জীবপ্রযুক্তি
- মৎস্য বিজ্ঞান ও জীবপ্রকৌশল
- সামুদ্রিক মৎস্য বিজ্ঞান
- উপকূলীয় মৎস্য বিজ্ঞান
- নদীমাতৃক মৎস্যবিজ্ঞান
- স্বাদু পানির মৎস্য বিজ্ঞান
- গভীর সমুদ্রের মৎস্যবিজ্ঞান ইত্যাদি আরো অনেক কিছু........
তাই হয়তো সরাসরি মৎস্য বিজ্ঞানে উচ্চশিক্ষা না পেলেও বিজ্ঞানের কাছাকাছি যায় এমনকি অনেকে আছেন যারা মৎস্য বিজ্ঞানে পড়ে পরিবেশ বিদ্যা তথা এনভায়রনমেন্টাল সায়েন্স এর নানা বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে থাকেন ।
তাই বিদেশে যাবার স্বপ্ন থাকলে শুধু নিজের বিষয়ে স্কলারশিপ পেতে হবে এমন চিন্তা ভাবনা বাদ দিতে হবে। নিজের কাছাকাছি বিষয়গুলি খুঁজতে হবে এবং সে সকল বিষয়ে আবেদন করতে হবে। আপনি আপনার শিক্ষক এবং আপনার সিনিয়র সহোদর বড় ভাই এবং বোনের কাছ থেকে এগুলোর খোঁজ পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফেসবুক এবং ইউটিউব এর পাশাপাশি এই বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করেন তাহলেও বিভিন্ন বিশ্ববিদ্যালযয়ে আপনার সাবজেক্ট এর কাছাকাছি অনেক বিষয় পেয়ে যাবেন। তাই সময় নষ্ট না করে খুঁজতে বসে যান দেখবেন হাজার হাজার কোটি কোটি স্কলারশিপ আপনার বিষয়ে বসে রয়েছে। হয়তো আপনি ঠিকভাবে খুঁজতে জানতেন না বলে এতদিন পাননি।
তাহলে? শুরু করুন………………..
Comments
Post a Comment